ছাত্রদলের দুই দিনের বিক্ষোভ কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে ছাত্রদল দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করেছেন। ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ঘোষিত কর্মসূচির মধ্যে ২ এপ্রিল দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং ৩ এপ্রিল সকল থানা, পৌর ও কলেজসমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি পালনের জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।