মেহেরপুরে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনে মত বিনিময় সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর(৩০-০৩-১৬) : দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে মেহেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিাটর সহসভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক পরিমল সিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, কুষ্টিয়ার সমন্বিত দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আব্দুল গফ্ফাার, সিভিল সার্জন ডা. আব্দুল হালিম, গনপূর্তের নির্বাহী প্রকৌশলী আহসন উল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, সুশান্ত হালদার, জেলা তথ্য কর্মকর্তা রোস্তম আলী, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী প্রধান মোশাররফ হোসেন, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও (বিএম) কলেজের সাবেক অধ্যক্ষ বদরুন নাহার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।