ছাতকে ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন সেবুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

রোববার ইউনিয়নের কুমারকান্দি, খাসগাঁও বাজার, কালিপুর পয়েন্ট, মহদি, গহরপুর ও সিরাজগঞ্জ বাজারে গণসংযোগকালে তিনি বলেন, আপনাদের সেবক হতে ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আপনাদের সমর্থন, সহযোগিতা ও ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে সিংচাপইড় ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো। হতদরিদ্র মানুষের সেবা প্রদান ও অবহেলিত সিংচাপইড় ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে এলাকায় শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্য সেবার উন্নয়ন, অপরাধ প্রবনতা মাদকদ্রব্য চোরাচালান ও যাত্রা-জুয়া নির্মূল করণসহ নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ ও বহুবিবাহ প্রতিরোধে কাজ করে যাবো।

গণসংযোগকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এমরান আহমদ, লায়েছ আহমদ, রুসেল আহমদ, সাইদুর রহমান, মুসলিম আলী, আসকর আলী, রাসেল আহমদ, মতিউর রহমার, তারেক হোসেন, আবিদ আলী, আলী হোসেন, গয়াছ আলী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।