ছাতকের সিরাজগঞ্জ বাজারবাসীর দুর্ভোগের শেষ কবে?

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::  ছাতেকর সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত রয়েছে। বাজারের গলিগুলোতে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি ও কাদা জমে গলিগুলো চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। এমনকি বাজারটি ভটেরখাল নদীর তীরবর্তী হওয়ায় বর্ষাকালে বাজারের একাধিক গলিতে দেড় থেকে দু’মাস অবধি পানি জমে থাকে।  ফলে ক্রেতা ও ফুটপাতের ব্যবসায়ীদের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। উন্নয়ন বঞ্চিত এই বাজারকে নিয়ে বিভিন্ন দৈনিক ও অনলাইন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও কোন সুফল মিলছে না। যেন দেখার কেউ নেই!

স্থানীয়দের অভিযোগ, সরকার প্রতি বছর বাজার থেকে লক্ষাধিক টাকা রাজস্ব আয় করলেও দীর্ঘদিন থেকে বাজারের উন্নয়নে কোনো কাজ হয়নি। তারা জানান, বাজারের গলিগুলোতে ড্রেন না থাকার কারনে সামান্য বৃষ্টিপাত হলেই পানি ও কাদা জমে গিয়ে গলিগুলো চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। এমনকি বাজারটি ভটেরখাল নদীর পার্শ্ববর্তী হওয়ায় বর্ষাকালে বছরের দেড় থেকে দু’মাস বাজারের একাধিক গলিতে সর্বোচ্চ হাঁটু সমান পানি জমে থাকে। ফলে ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য দুর্ভোগের আর সীমা থাকে না। স্থানীয়রা আরো জানান, মাছবাজার ও কাচাবাজারের জন্য চাউনিঘর থাকলেও দীর্ঘদিন ধরে তা মেরামত না করায় সেগুলোও প্রায় ব্যবহারের অনুপযোগি। এমনকি নিত্যদিন হাজারো মানুষের সমাগম হওয়া এই বাজারটিতে নেই স্বাস্থ্য সম্মত একটি টয়লেট। এখানে আসা প্রায় সকলেই দীর্ঘদিনের পুরনো অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করে থাকেন। যার দরুণ খুলা জায়গায় প্র¯্রাব-পায়খানা করার ফলে দুর্গন্ধে বাজারের উত্তর দিকটায় টিকা যায়না।

জীবনের তাগিদে প্রত্যহ হাট-বারে দূর-দুরান্ত থেকে খোলাবাজারে ব্যবসা করতে আসা ফুটপাতের ব্যবসায়ী ও স্থানীয় ব্যবসায়ী এবং হাজারো ক্রেতা সাধারণের সমাগম হওয়া এ বাজারটি আদৌ কি উন্নয়নের দেখা পাবে? কবে মুক্তি মিলবে এই দুর্ভোগ থেকে? এমন প্রশ্নই এখন বাজারবাসীর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।