মধুখালী প্রতিনিধিঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে করোনা ভাইরাস উপলক্ষে দিনব্যাপী গত রবিবার ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের মধ্যে দুঃস্থ , বেকার, অসহায়, ভিক্ষুক, ভবঘুরে, ভ্যানচালক, ড্রাইভার, হেলপার দের মধ্যে ৩৫০ (তিনশত পঞ্চাশ) জন লোকের ১০ (দশ) কেজি করে চাল সুষ্ঠ ও সুন্দরভাবে ত্রান বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার মধুখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম), সচিব জনী অধিকারী, ইউ.পি. সদস্য শাহ কামরুজ্জামান কামাল, মোঃ ইদ্রিস আলী শেখ,সহ আরও ইউ.পি. সদস্য , গ্রাম পুলিশ বৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।


