× Banner
সর্বশেষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য

মোঃ মাসুদুর রহমান শেখ

বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
চোরাচালান

বেনাপোল যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার ( ০৬ জুলাই ২০২৬) দিনব্যাপী বিজিবি এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২৯টি শাড়ী, ১টি কম্বল,৮ কেজি ফুসকা, ১৫০টি চকলেট এবং ৩৫৬টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৫,০৭,৫২৮/-(পাঁচ লক্ষ সাত হাজার পাঁচশত আটাশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..