× Banner
সর্বশেষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
নারীসহ মারধর

যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের আজমপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে এক নারীসহ দুইজনকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজমপুর গ্রামের বাসিন্দা ইতি বেগম বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা আমলি আদালত, যশোরে মামলাটি দায়ের করেন।

মামলায় একই গ্রামের মহাসীনের ছেলে ইকবাল হোসেন (৪০), মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুল গফুর (৫০), আব্দুল গফুরের ছেলে সোহেল (২২) ও মৃত খলিলুর রহমানের ছেলে গোলাম মোস্তফা (৫৫) কে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বাদী ও তার পরিবারের দখলে থাকা প্রায় ২৫ শতক জমি নিয়ে আসামিদের সঙ্গে বিরোধ চলে আসছিল। গত ২৫ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১২টার দিকে বাদী ওই জমিতে কৃষিকাজ করতে গেলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে জমিতে চাষাবাদে বাধা দেয়।

একপর্যায়ে তারা বাদী ও তার স্বজনদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। বাদীর দাবি, হামলায় তাকে লাঠি, দা, কোদাল ও লোহার রড দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার মুখে সেলাই দিতে হয়। তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

এ ঘটনায় বাদীর আত্মীয় আব্দুর রহমানও আহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, হামলার সময় আসামিরা বাদীকে ওই জমিতে আর চাষাবাদ করতে না দেওয়ার হুমকি দেয় এবং প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে।

ঘটনার পর থানায় অভিযোগ করা হলেও মামলা রেকর্ড না হওয়ায় বাদী আদালতের শরণাপন্ন হন বলে নালিশে উল্লেখ রয়েছে। এঘটনার বিষয়ে  বিজ্ঞ আদালত ঝিকরগাছা থানাকে মামলার রুজু করা নির্দেশে দিয়েছে। বর্তমানে থানায় মামলাটি রুজু হয়ে এসআই (নিঃ) সবুজ বিশ্বাসের নেতৃত্বে মামলার কার্যক্রম চলমান রয়েছে।

থানার এসআই (নিঃ) সবুজ বিশ্বাস জানান, এটা ভাই বোনের ছোট খাটো বিষয়। আদালতের নির্দেশে থানায় মামলাটি রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..