× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

চীনের প্রেসিডেন্টেকে স্বাগত জানালেন খালেদা জিয়া

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান।

গত ৩০ বছরের মধ্যে চীনের কোন রাষ্ট্র প্রধানের এটাই প্রথম বাংলাদেশ সফর।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হযরত শাহ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলেন, ‘বিএনপি গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বাংলাদেশ সফরের জন্য তাকে স্বাগত জানাচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপি এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে চীনের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত নিবিড়। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশের সঙ্গে চীনের কুটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর বাংলাদেশের জনগণ চীনের অব্যাহত সহযোগিতার কথা স্মরণ করে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং এর এই সফর নিঃসন্দেহে চীন ও বাংলাদেশের সম্পর্ককে আরো গভীর করবে। আমরা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এই সফরকে আবারো স্বাগত জানাচ্ছি।’


এ ক্যটাগরির আরো খবর..