শৈলকুপার আবাইপুর ট্রাজেডি শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৪ অক্টোবর’২০১৬ঃ ১৯৭১ সালের ১৪ অক্টোবর আবাইপুর যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহের শৈলকুপার আবাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শুক্রবার দুপুরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় জাতীয়  সংসদ সদস্য আব্দুল হাই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপিসহ জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস।

উপস্থাপনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।