চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর করে জেল হেফাজতে

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর করে জেল হেফাজতে

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর করে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন  চট্টগ্রাম আদালত।

আজ ২৬ নভেম্বর মঙ্গলবার কোর্টে তোলা হলে এ রায় দেয় আদালত। দুপুর পৌনে ১২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন-৬ এর কাজী শরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। গতকাল সোমবার রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে গ্রেফতার করা হয়। তারপর ডিবির একটি দল তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে আসে।

চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এ জোটের মুখপাত্রও তিনি। সম্প্রতি এ জোট ৮ দফা দাবিতে রংপুরে সমাবেশ করে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, পুলিশের একটি রিক্যুইজিশনের (অনুরোধ) পরিপ্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা যায়, চিন্ময় দাসকে গ্রেফতারের সময় তিনি শান্ত ছিলেন ডিবি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের বিরোধ করেননি।

এদিকে গতকাল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর থেকে এক এক করে প্রতিবাদে ফেটে পড়ে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে। তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন এবং প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে আজ ১০০ এর বেশি দেশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলন করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।