চন্দ্রগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

ইমরান হোসেন, সদর লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আনোয়ার হোসেন নিকু (২৬) ও আরিফ হোসেন (২২) নামের দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত প্রায় ২টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন, এস আই মজিবুর রহমান, এস আই মোনায়েম ও তাদের সঙ্গিয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুর গ্রামের সাকিনে হতার বাড়ির সামনে সুপারি বাগান থেকে তালিকাভুক্ত এই দুই ডাকাতকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১টি দেশী কাঠের তৈরী এলজি, ১ টি লোহার ধামা, ৩ টি ছোরা, ১ টি লোহার ছেনি, ২ টি কার্তুজ ও ৪ টি কালো মুখোশ উদ্ধার করা হয়।

ডাকাত আনোয়ার হোসেন নিকু সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামের তরিক উল্যার ছেলে এবং আরিফ হোসেন সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার শেখপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. আবুল কালাম আজাদ জানান, ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। আনোয়ার হোসেন নিকু ও আরিফ হোসেনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় আরো কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।