× Banner
সর্বশেষ
সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন  ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কোন স্তরের সিগারেটের দাম কত বাড়ল জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স -লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

তানভীর আহমেদ , লক্ষ্মীপুর প্রতিনিধি :  মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও চাঁদাবাজদের দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স অবস্থানে থেকে কাজ করবে। দলমত নির্বিশেষে যত বড় ক্ষমতাশালী অপরাধীই হোক, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। পুলিশ সদস্য কেউ জড়িত থাকলেও নিয়মিত মামলা করাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের জানমালের নিরাপত্তায় দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করবে পুলিশ।’  বললেন লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার।

পুলিশ সুপার আরো বলেন, ‘সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আগাম তথ্য দিয়ে যে কোনো অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুন্দর সমাজ গঠনে অবদান রাখছেন সাংবাদিকরা। জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরী করে পুলিশের সহায়ক শক্তি হিসেবে কাজ করছেন আপনারা।’

সভায় অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, দেশটিভির জেলা প্রতিনিধি কামাল হোসেন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন, সময় টিভির জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম ভূঁইয়াসহ অন্যান্যরা। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

সভায় আরো উপস্থিত ছিলেন- সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, ডিআইওয়ান ইকবাল হোসেন, ডিবির ওসি মোক্তার হোসেন, সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..