× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা নওগাঁ মান্দার সুমনা কুন্ডু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যু রোধে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র জারি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

          সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যু রোধে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে। গত ২৫ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ পরিপত্র জারি করা হয়েছে।

          পরিপত্রে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখস্থ রাস্তা পার হতে গিয়ে শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা রোধকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরুর প্রাক্কালে এবং ছুটি হওয়ার পর অর্থাৎ শিক্ষার্থীরা যখন প্রতিষ্ঠানে প্রবেশ করবে এবং প্রতিষ্ঠান ত্যাগ করবে সে সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা করবেন। এ সময় রাস্তা পারাপারে সহযোগিতাকারী ব্যক্তি/ব্যক্তিবর্গ প্লাকার্ড বহন করতে পারেন।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পালাক্রমে এ দায়িত্ব পালন করার জন্য শিক্ষক কিংবা দায়িত্ববান কর্মকর্তাদের নিয়োজিত করতে পারেন, স্কাউট-গার্লস গাইড/বি এন সি সি ও জ্যেষ্ঠ শিক্ষার্থীদেরও নিয়োজিত করা যেতে পারে। প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শিক্ষার্থীদের রাস্তা পারাপারের স্থলে প্রয়োজনে জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করবেন।

এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহযোগিতা নিতে পারেন। শিক্ষার্থীদের রাস্তা পারাপারে সহযোগিতা করার সময় যেন অনাকাঙ্খিত যানজন সৃষ্টি না হয় সেদিকেও বিশেষ নজর রাখতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..