সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কাস্টমস ম্যানেজমেন্ট চুক্তি

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কাস্টমস ম্যানেজমেন্ট চুক্তি

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কাস্টমস ম্যানেজমেন্ট চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই হয়েছে।

রাজাধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদের বৈঠক হয়।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে তাদের উপস্থিতিতে কাস্টমস ম্যানেজমেন্ট চুক্তি ও বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের সহযোগিতা স্মারক সই হয়।

বাংলাদেশের বিশেষায়িত শিল্পাঞ্চলে সৌদি আরবের ২০টি কোম্পানি বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তেলের বাজার স্থিতিশীল রাখতে উদ্যোগ নেবে সৌদি এবং বাংলাদেশ তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।