× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে-শিক্ষামন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ মে, ২০১৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ৪র্থ শিল্প বিপ্লবের এ যুগে মানুষের জায়গা দখল করবে রোবট। চাকরি হারাবে শ্রমিক। আমাদেরকে সে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।

মন্ত্রী আজ সকালে রাজধানীর রামপুরায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং জাপান বাংলাদেশ রোবটিকস এন্ড এডভান্স রিসার্চ সেন্টারের আয়োজনে ‘এডভান্স ইন সাইন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড রোবটিকস টেকনোলজি’ শীর্ষক এক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মন্ত্রী শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি ক্রিটিক্যাল রিজনিং ও এনালেটিক্যাল এবিলিটি বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের ছেলেরা সঠিকভাবে কমিউনিকেট করতে পারে না। অনেক সময় বাংলায়ও তারা ভালোভাবে কথা বলতে পারে না। ফলে তাদের চাকরি পেতে সমাস্যা হয়। তিনি বিশ্ববিদ্যালয়সমূহের সাথে নিয়োগকর্তাদের সমন্বয়ের প্রতিও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এর ফলে বিশ্ববিদ্যালয়সমূহ নিয়োগকর্তাদের চাহিদা অনুযায়ী গ্রাজুয়েট তৈরি করতে সামর্থ্য হবে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এম এম শহিদুল হাসানের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চিফ এডভাইজার ড. মোঃ ফরাস উদ্দীন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাইয়েদ মঞ্জুর এলাহী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..