× Banner
সর্বশেষ
বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৫ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ২০৪১ এর মধ্যে পানির কোন সমস্যা থাকবে না

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রামঃ ২০৪১ সালের মধ্যে চট্টগ্রামে কোনও পানির সংকট থাকবে না জানিয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ বলেছেন, ‘২৯ বছর ধরে নগরবাসী নিরাপদ সুপেয় পানির সংকটে ভুগেছে। জনগণকে কখনও রাত জেগে কখনও লাইন ধরে প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে হয়েছে। গত ১২ মার্চ শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্প চালু হওয়ার পর এই সংকট দূর হয়েছে। প্রকল্পটির মাধ্যমে দৈনিক গড়ে ১৪ কোটি লিটার করে পানি সরবরাহ করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেবা মাস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম ওয়াসা। ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম ওয়াসা সেবা মাস পালন করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ওয়াসার বোর্ড সদস্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, নারী কাউন্সিলর আবিদা আজাদ, সোলায়মান আলম শেঠ, ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন, উপ ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) রতন কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘পানি সংকট নিরসনে বর্তমানে চিটাগং ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট অ্যান্ড স্যানিটেশন প্রকল্প, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প ও ভাওলজুড়ি পানি সরবরাহ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গ্রাহক সেবা মাসে নিয়মিত কার্যক্রমের বাইরে গভীর নলকূপের লাইসেন্স এবং নবায়ন কার্যক্রম ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তৎক্ষণাৎ সম্পন্ন করা হবে। গভীর নলকূপের লাইসেন্সের জন্য আবেদন করলে আগের গভীর নলকূপ স্থাপনের তারিখ পর্যালোচনা না করেই হালনাগাদ তারিখ থেকে লাইসেন্স দেওয়া হবে। গ্রাহকরা পানির সংযোগের জন্য আবেদন করলে দ্রুত সংযোগ দেওয়া ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া গ্রাহকরা সেবা মাসে তাদের বকেয়া ডাউনপেমেন্ট এবং কিস্তির মাধ্যমে পরিশোধ করার সুযোগ পাবেন।’


এ ক্যটাগরির আরো খবর..