× Banner
সর্বশেষ
ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে আসছে ৪৭ হাজার ৪৪ মেট্রিকটন ভোজ্যতেল

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০২২
চট্টগ্রামে আসছে ভোজ্যতেল

ইন্দোনেশিয়া ও আর্জেন্টিনা থেকে আমদানিকৃত ৪৭ হাজার ৪৪ মেট্রিকটন ভোজ্যতেল চট্টগ্রাম বন্দরে চারটি জাহাজে খালাস হচ্ছে। এসব তেল দেশের বাজারে ভোজ্যতেলের সংকট কিছুটা কমাবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, গত ২৯ এপ্রিল থেকে এসব জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে শুরু করে। এরই মধ্যে কয়েকটি জাহাজের খালাস কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে।

এদিকে, বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, এর মধ্যে আজ চট্টগ্রাম বন্দরে আসছে ১৩ হাজার টন ভোজ্যতেল। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা এ তেল নিয়ে ‘এমটি সুমাত্রা পাম’ নামের একটি জাহাজ শুক্রবার চট্টগ্রাম বন্দরে নোঙ্গর ফেলবে। এর আগে গত এপ্রিল মাসে পাঁচটি শিল্প প্রতিষ্ঠানের আমদানি করা এক লাখ ২০ হাজার টন ভোজ্যতেল দেশে এসেছে।

করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, শিল্পপ্রতিষ্ঠান টিকে গ্রুপের আমদানি করা ১৩ হাজার টন ভোজ্যতেল নিয়ে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ আজ শুক্রবার চট্টগ্রাম বন্দরে ভেড়ার কথা রয়েছে। কয়েকদিন আগে প্রায় দুই কোটি ২৯ লাখ লিটার তেল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার লুবুক গেয়াং বন্দর থেকে ১৩ হাজার টন ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে ‘এমটি সুমাত্রা পাম’। জাহাজটি শুক্রবার চট্টগ্রাম বন্দরে ভেড়ার কথা রয়েছে। জাহাজটি আসার সঙ্গে সঙ্গে দ্রুত খালাসের ব্যবস্থাও করবে বন্দর কর্তৃপক্ষ।

গত এপ্রিল মাসে সিটি গ্রুপ, সেনা কল্যাণ ভোজ্য তেল, বাংলাদেশ ভোজ্য তেল, বসুন্ধরা গ্রুপ ও টিকে গ্রুপ মিলে মোট এক লাখ ২০ হাজার টন ভোজ্যতেল আমদানি করেছে।

এর আগে গত ২৬ এপ্রিল সিঙ্গাপুর থেকে দুই কোটি ২৯ লাখ লিটার অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে ‘এমভি ওরিয়েন্টচ্যালেঞ্জ’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। সিটি গ্রুপ, সেনা কল্যাণ ভোজ্য তেল, বাংলাদেশ ভোজ্য তেল ও বসুন্ধরা গ্রুপ এ তেল আমদানি করে। এবার ১৩ হাজার টন ভোজ্যতেল আমদানি করছে টিকে গ্রুপ।


এ ক্যটাগরির আরো খবর..