গৈলা ইউনিয়নের চেয়ারম্যান দুলাল দাসের স্ত্রী গৌরী রানী আর নেই

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল দাশ গুপ্তের স্ত্রী ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্তের মা গৌরী রানী দাশ গুপ্তা (৬৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসারত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রোববার সকালে মৃত্যুবরন করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল রোববার দুপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।