× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

নিউজ ডেক্স

গৌরনদীতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
গৌরনদীতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ঃ বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা -আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর অনুষ্ঠিত নানা কর্মসূচী’র মধ্যদিয়ে গতকাল মঙ্গলবার বরিশালের গৌরনদীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে গৌরনদী উপজেলা, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ও গৌরনদী পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে গতকাল সকাল ৭টায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ ছাত্রলীগের দলীয় কার্যালয়ে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন। বিকাল ৩টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ আব্দুর রব সেরনিয়াবাদ এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন।

বিকাল ৩.১৫টায় ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে ৭৪ পাউন্ডের একটি বিশাল কেক কাটা হয়। ৩.৩০টায় উপজেলা সদরে একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, বর্নাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাদ আশিক আবদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীসহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের হাজারের অধিক নেতা,কর্মী ও সমর্থকের অংশগ্রহনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বরিশাল-ঢাকা মহাসড়ক হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

শোভাযাত্রাটি শেষে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ জিরো পয়েন্ট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভ‚ইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দীপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল।

অপরদিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল বিকেল ৪টায় উপজেলা সদরের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের জনপ্রীয় কন্ঠশিল্পী গামছা পলাশ, তোসিবা, ইমরান খন্দকারসহ বিভিন্ন কন্ঠশিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। এ ছাড়া স্থানীয় জনপ্রীয় নৃত্যশিল্পী ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে উপস্থিত শ্রোতা দর্শকদেরকে মুগ্ধ করেন।


এ ক্যটাগরির আরো খবর..