গৌরনদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  নগদ অর্থ  ও  গৃহ নির্মাণের ঢেউটিন প্রদান

গৌরনদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  নগদ অর্থ  ও  গৃহ নির্মাণের ঢেউটিন প্রদান
বরিশালের গৌরনদীতে আজ শনিবার দুপুরে গেরাকুল গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত পরিবারের মানবতার জীবনযাপনে তাদের মাঝে নগদ অর্থ  ও  গৃহ নির্মাণের জন্য  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের  বরাদ্দকৃত ঢেউটিন প্রদান করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সরদার গোলাম মোস্তফা ও আবুল হোসেন  অাকনের পরিবারের পক্ষ থেকে  তার মেয়ে লামিয়া আক্তার নগত অর্থ ও  গৃহ নির্মাণের জন্য ঢেউটিন  গ্রহণ করেন।
এ সময় গৌরনদী  উপজেলা প্রেসক্লাবের  সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস,  প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব,  আনন্দ টিভির ব্যুরো প্রধান কাজী আল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।