দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ
দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ
পবিত্র শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দায় স্থানীয় অসহায় ও দুস্থ নারীদের মাঝে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে ৩০০ জন নারীর হাতে এসব শাড়ি তুলে দেওয়া হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক সংবাদে আনুষ্ঠানিকভাবে এই বস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ডা. ইকরামুল বারী টিপু বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সর্বজনীন আনন্দের বার্তা নিয়ে আসে। সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সম্প্রীতির এই বার্তা ছড়িয়ে দিতে আমরা সবাই একযোগে কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, ঠাকুরমান্দা জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল এবং প্রসাদপুর কেন্দ্রীয় মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোজিৎ কুমার সরকার।
এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বস্ত্র উপহার পেয়ে দুস্থ ও অসহায় নারীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ হোসেন

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।