× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের বাড়ির গৃহকর্মীর লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
গৃহবধুর লাশ উদ্ধার

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের বাড়ির গৃহকর্মীর লাশ উদ্ধার। মৃত গৃহকর্মীর নাম সাহিদা। গতকাল ২৮ আগস্ট রোববার রাত ১১টার দিকে ডিওএইচএসের তিন নম্বর রোডের একটি বাড়ির পেছন থেকে সাহিদার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, সাহিদার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। প্রায় ১৩ বছর ধরে সাবেক জাতীয় ক্রিকেটার আকরাম খানের বাসায় কর্মরত ছিল সাহিদা।
জানা গেছে, আকরাম খানের বাসার পেছনের রাস্তায় সাহিদার মরদেহটি পড়ে ছিল। পরে কাফরুল থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। সেনা সদস্য এবং পুলিশ সেখানে উপস্থিত রয়েছে।

কাফরুল থানার উপ-পরিদর্শক মো. হাসিব জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি। মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..