গৃহকর্মীদের চেয়েও বেশি নির্যাতিত অভিনেত্রীরা!

স্টাফ রিপোর্টারঃঅভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু প্রসঙ্গে এ বার মুখ খুললেন বলিউড পরিচালক মহেশ ভাট। তিনি বলেছেন, প্রকাশ্যে বলিউড অভিনেত্রীরা নারীদের অধিকার নিয়ে মুখ খুললেও, ব্যক্তিগত জীবনে তারা বাড়িতে গৃহকর্মীদের চেয়েও বেশি নির্যাতিত হন। বিভিন্ন ধরনের হেনস্তার শিকার হন।

বিখ্যাত এই পরিচালক বলেন, নিজের পার্টনার, বয়ফ্রেন্ড বা স্বামীর হাতেই অত্যাচারিত হতে হয় বহু প্রতিষ্ঠিত বলিউড অভিনেত্রীদের। প্রত্যুষার আত্মহত্যা আবার সেই পুরনো বিতর্ককে সামনে এনে দিয়েছে। হয়তো একাকিত্বের ভয় থেকেই তারা এই সব সহ্য করতে বাধ্য হন।

মহেশ ভাট বলেন, এক সময় ভাবতাম নারীরা অর্থনৈতিক ভাবে স্বাধীন হলে ব্যক্তিগত জীবনে তারা হয়তো নিপীড়ন হাত থেকে মুক্তি পাবেন। কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটাই ঘটেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।