বিয়ের কার্ড রেডি, অপেক্ষা শুধু মালা বদলের

সবকিছু ঠিকঠাক। এখন চলছে বিয়ের অনুষ্ঠান আয়োজনের ব্যস্ততা। তাই বড়সর আনুষ্ঠানিকতার আগের করণীয়গুলো কাজগুলো শেষ করছেন বিপাশা ও করণ।

চলতি মাসের শেষে প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ে হচ্ছে বিপাশা বসুর। এরইমধ্যে তৈরি হয়ে গেছে বিয়ের কার্ড।

ভারতীয় গণমাধ্যমের খবর, ৩০ এপ্রিল বলিউডের এই জুটি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে। বন্ধুদের বাড়িতে সেই কার্ড পাঠানো শুরু করেছেন তারা। শুধু কার্ড নয়, মোবাইলে মেসেজের মাধ্যমেও বন্ধুদের দাওয়াত দিচ্ছেন।

এখানেই শেষ নয়, বিপাশা ও করণের বিয়ে নিয়ে এতোদিন শুধু গুঞ্জন চলেছিল। তবে আজ সে গুঞ্জন উড়িয়ে দিয়ে এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে নিজেদের বিয়ের ঘোষণা দিয়েছেন এই জুটি। এরপর বলিউডের এই বাঙালি কন্যাকে আগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

খবরে আরও বলা হয়, ২৮ এপ্রিল মুম্বাইয়ের জুহুর ভিলা সিক্সটি নাইন লাউঞ্জ বারে হবে মেহেদি অনুষ্ঠান। পরদিন (২৯ এপ্রিল) সকালে মুম্বাইয়ের খারে বিপাশার বাড়িতে বাঙালি রীতিতে মালাবদল করবেন দু’জন। চার হাত এক হওয়ার সময় থাকবেন শুধু দুই পরিবারের সদস্যরা।

একই দিন লোয়ার প্যারেলে অবস্থিত পাঁচতারকা হোটেল সেন্ট রেজিসে থাকছে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এখানে তাদের পরিবারের পাশাপাশি থাকছেন বলিউডে উভয়ের কাছের বন্ধুরা। আমন্ত্রিত অতিথি তালিকায় আছেন অভিনেত্রী শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতি,  অভিনেতা মাধবন ও তার স্ত্রীর নাম। তবে এই তারকা জুটির বিয়ের সব খবর জানেন বিপাশার ঘনিষ্ঠ বন্ধু ডিজাইনার রকি এস ও ফিটনেস বিশেষজ্ঞ ড্যানি পান্ডে। বর-কনের পোশাক ডিজাইন করছেন রকি এস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।