প্রধানমন্ত্রীর সঙ্গে পোপের সাক্ষাৎ বিকেলে

নিজস্ব প্রতিবেদকঃ তিন দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন পোপ ফ্রান্সিস শুক্রবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে এক প্রার্থনা সভায় পৌরহিত্য করেন। বিকেল ৩টা ২০ মিনিটে ভ্যাটিকান দূতাবাসে পোপের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেল চারটা ১৫ মিনিটে কাকরাইলের রমনা ক্যাথিড্রালে যাবেন পোর। সেখানে আর্চবিশপ হাউসে বিশপদের সাথে বৈঠক করবেন। ৫টায় যোগ দেবেন আন্তঃধর্মীয় সমাবেশে। সফরের শেষ দিন শনিবার সকাল দশটায় তেজগাঁওয়ে মাদার তেরেসা ভবন পরিদর্শনে যাবেন পোপ। এরপর তেজগাঁওয়ের হোলি রোজারিও চার্চে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সাথে সাক্ষাৎ শেষে চার্চের কবরস্থান পরিদর্শন করবেন।

বেলা ৩টা ২০ মিনিটে নটরডেম কলেজের তরুণদের সাথে মতবিনিময় করবেন পোপ ফ্রান্সিস। আগামী শনিবার বিকেলে পোপের ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিকেল পৌণে পাঁচটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।