গাড়িবহরে সাংবাদিকদের ওপর হামলায় খালেদা জিয়ার নিন্দা

নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর মহিপাল ও চট্টগ্রামের মীরেরসরাই এলাকায় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খালেদা জিয়া।
শনিবার রাত ৮টায় শীর্ষনিউজকে এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

খালেদা জিয়ার বরাদ দিয়ে শামসুদ্দিন দিদার বলেন, ‘কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণে আসা গাড়িবহর ও সাংবাদিকদের ওপর সরকার দলীয় সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সাথে কর্মসূচি কাভার করতে আসা সাংবাদিকদের আহত হওয়া, ক্যামেরা ভাঙচুর ও গণমাধ্যমের গাড়িতে হামলার কথা জেনে তিনি (খালেদা জিয়া) দুঃখ প্রকাশ করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে জরুরি নির্দেশনা দিয়েছেন।’

এর আগে শনিবার বিকাল পাঁচটার দিকে ফেনীর মহিপালের ফতেহপুর এলাকায় প্রথম দফায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

দ্বিতীয় দফায় চট্টগ্রামের মীরেরসরাই উপজেলার নিমচরে আরও কয়েকজন সাংবাদিক দুর্বৃত্তদের হামলার স্বীকার হন।

এসব হামলায় একাত্তর টিভি, বৈশাখী, এনটিভি, সময়, ডিবিসি, বাংলাভিশন ও চ্যানেল আইসহ বহরে থাকা বেশ কটি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন অন্তত ৫ সাংবাদিকসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।