খালেদার গাড়িবহরে হামলার নেতৃত্বে দেওয়া রিয়েল ছাত্রলীগের সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদকঃ ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নেতৃত্ব দিয়েছেন ফেনীর শর্শদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনী রিয়েল। ঘটনার সময় তোলা ছবি, স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং রিয়েলের ফেসবুক একাউন্ট থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সময়ের ছবিতে দেখা যায়, সবুজ টি-শার্ট ও কালো প্যান্ট পরা রিয়েল হাতে ইট নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। আহত সাংবাদিকরাও পরে ছবি দেখে রিয়েলকে চিহ্নিত করেছেন।

হামলায় একাত্তর টিভি, বৈশাখী টিভি, চ্যানেল আই ও ডিবিসি টিভি’র গাড়িসহ সাংবাদিক ও বিএনপি নেতাদের বহনকারী ৮-১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্বৃত্তরা আহত সাংবাদিকদের মারধরও করে।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ফেনীর মোহাম্মদ আলী বাজার, ফতেহপুর ও দেবীপুর এলাকায় গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।