গাজীপুরে মাটিবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ পুলিশ সদস্যসহ ৩ জন।
পুলিশ জানায়, শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় শ্রীপুরগামী একটি মাটিবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পুলিশ বহনকারী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে জয়দেবপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক হারুন অর রশিদ, কনস্টেবল মানিক মিয়া ও জব্বার হোসেন এবং মাইক্রোবাস চালক ফারুক মিয়া আহত হন।
গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, হারুন অর রশিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ৩ জনের অবস্থার অবনতি হলে সেখানে আইসিইউ খালি না থাকায় তাদেরকে রাজধানীর একাধিক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়