× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গম মাড়াই মেশিন উল্টে যুবকের মৃত্যু 

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
Death

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধান-গম মাড়াই মেশিন উল্টে আদর হোসেন (১৯) নামে এক যুবকের। আহত হয়েছেন আরও ৩ জন।
তেঁতুলিয়ায় উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ এলাকায় সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আদর হোসেন বাংলাবান্ধা ইউপির গোয়ালগছ গ্রামের আজিজুর রহমানের ছেলে। আহতরা হলেন- আব্দুল মালেক (৪০), পায়ের হোসেন (১৭) ও হাসান (২০)। তারা একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীরা জানান, গাড়ি চালিত ধান-গম মাড়া মেশিন নিয়ে যাচ্ছিলেন আদর হোসেন। একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে গম মাড়াই মেশিনটি উল্টে যায়। এতে গম মাড়াই মেশিনের স্টাটিং ভেঙে আদরের পিঠে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তিন জনকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তাদের মধ্যে আব্দুল মালেককে উন্নত চিকিৎসার জন্য জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া গম মাড়াই মেশিন উল্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..