× Banner
সর্বশেষ
ফ্যাসিস্ট দোসর ইয়াসির বিএনপির মোড়কে পুনর্বাসন কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক প্রকাশ তরুণ উদ্যোক্তাদের জন্য ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই: সংস্কৃতিমন্ত্রী ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন – ত্রাণ প্রতিমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক চট্টগ্রামে বন্যা-পাহাড় ধস : নিহত ১৩, পানিবন্দি প্রায় ২ লাখ পরিবার মধুমতি নদীর ভাঙ্গন রোধের ১নং প্যাকেজের কাজ সমপন্ন

পিআইডি

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে তরুণরাই গণতন্ত্রের ভিত রচনা করবে -আলী রীয়াজ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
তরুণরাই গণতন্ত্রের ভিত

          প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেনআসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের অংশগ্রহণ গণতন্ত্রের ভিত রচনা করবে। এই গণতন্ত্রের জন্য রচিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান। তরুণদের আহ্বান জানিয়ে তিনি বলেনআসুনআমরা সবাই মিলে সচেতন সমাজ গড়ে তুলি এবং একটি সুন্দরউন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে এগিয়ে আসি।

          ‘আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণে তরুণরাই নিয়ামক শক্তি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় আলী রীয়াজ এসব কথা বলেন। আজ রাজধানীর এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

          আলী রীয়াজ বলেনতরুণ শক্তিই রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। গণভোট কিংবা জাতীয় সংসদ নির্বাচনসব ক্ষেত্রেই তরুণদের অংশগ্রহণ ও সচেতনতা ফলাফলের মোড় ঘুরিয়ে দিতে পারে।

          প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেনতরুণ সমাজ সাধারণত শিক্ষিতপ্রযুক্তি-সচেতন এবং পরিবর্তনমুখী। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমঅনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন নাগরিক কার্যক্রমের মাধ্যমে দ্রুত মতামত গড়ে তুলতে পারে এবং অন্যদের প্রভাবিত করতে সক্ষম। তাই আসন্ন গণভোট ও নির্বাচনে তরুণদের চিন্তা-চেতনা ও সিদ্ধান্তই হয়ে উঠবে নিয়ামক শক্তি।

          ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় প্রতিযোগিতায় তেজগাঁও কলেজবাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-কে পরাজিত করে।


এ ক্যটাগরির আরো খবর..