ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের ভূটিয়ারগাতী গ্রামের নবঙ্গাগানদী থেকে ২/৩ দিন বয়সের ১ শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওই নদী থেকে মরদেহ উদ্ধার করে। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) আমিনুল ইসলাম জানান,শহরের নবগঙ্গা নদীতে শিশু কন্যার মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল র্মগে পাঠায়।


