ঝিনাইদহে হতদরিদ্রদের মাঝে স্বল্পমুল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি: “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে হতদরিদ্রদের মাঝে স্বল্পমুল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের হাটগোপালপুর বাজারে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জসিম উদ্দিন, খাদ্য পরিদর্শক তানজিলুর রহমান, আওয়ামী লীগ নেতা ইমাজুল হক, ডিলার রাজিউল হাসান রাজু, এ বি এম ফারুক হোসেনসহ অন্যানোরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া জানান, সরকারের দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় সদর উপজেলায় প্রথম এ কর্মসূচীর উদ্বোধন করা হলো।

সদর উপজেলায় ৩৪ জন ডিলালের মাধ্যমে ১৬ হাজার ১’শ ৯৭ জনকে ১০ টাকা দরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।