× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ প্রতি বছর ২ মার্চ

admin
হালনাগাদ: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

সবশেষ হালনাগাদের পর এখন থেকে প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিধিমালা সংশোধন করে বিষয়টি পাকাপোক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২ মার্চ জাতীয় ভোটার দিবস। মোট তিনবার দিবসটি পালন হয়েছে।

এর সঙ্গে সামঞ্জস্য রাখতেই আগের বিধানে সংশোধন আনে সংস্থাটি।

ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান বলেন, এ জন্যই এবার ইউপি ভোট দেরিতে শুরু করতে হয়েছিল, যদিও সেই প্রক্রিয়া করোনার কারণে স্থগিত করা হয়েছে।

আগে হালনাগাদের পর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হতো ২ জানুয়ারি। সে খসড়ার ওপর আনিত দাবি, আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা প্রকাশ হতো ৩১ জানুয়ারি।

কিন্তু সম্প্রতি ভােটার তালিকা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬ নং আইন) এর ধারা ১৬ এ ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ভােটার তালিকা বিধিমালা, ২০১২ এর ওপর সংশোধন এনেছে। ফলে, খসড়া ২ জানু্য়ারি প্রকাশ হলেও চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২ মার্চ।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের ভোটার দিবসে প্রচুর মানুষ ভোটার হয়। তাই এদেশেও ভোটার দিবস উদযাপনের উদ্যোগ নেন কেএম নূরুল হুদার কমিশন। সরকার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ২ মার্চকে ‌‘গ’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়।

ভোটার দিবসে ১৮ বছর বয়স্ক নাগরিকদের ভোটার হওয়ার জন্য নানা উৎসাহমূলক কর্মসূচি পালন করে থাকে। এছাড়া এদিন নতুন ভোটারদের হাতে স্মার্টকার্ডও তুলে দেয় ইসি।


এ ক্যটাগরির আরো খবর..