× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

পিআইডি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাসেবার ফি ও চার্জ পরিশোধ এখন অনলাইনে

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
চিকিৎসাসেবার ফি ও চার্জ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ এখন থেকে চিকিৎসাসেবার বিল ও বিভিন্ন ধরনের ফি অনলাইনে পরিশোধ করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন ব্যবস্থায় নগদবিহীন ও আধুনিক করতে জাতীয় পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’ যুক্ত করা হয়েছে। এতে শিক্ষার্থী, রোগী ও সেবাগ্রহীতাদের ব্যাংক বুথে গিয়ে লাইনে দাঁড়িয়ে অর্থ পরিশোধের প্রয়োজন অনেকাংশে হ্রাস পাবে।

আজ ঢাকায় বিএমইউ’র শহীদ ডা. মিল্টন হলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এ উদ্যোগের মাধ্যমে যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও ই-ওয়ালেট ব্যবহার করে বিল ও ফি পরিশোধ করা যাবে। একপে প্ল্যাটফর্ম এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থাকে কাগজবিহীন ও স্বয়ংক্রিয় করতে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। একপে চালুর মাধ্যমে রোগীদের ভোগান্তি কমবে এবং সেবাপ্রদান আরো দ্রুত ও কার্যকর হবে। তিনি ডেটা ইন্টারঅপারেবিলিটির গুরুত্ব তুলে ধরে বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার জন্য একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যা গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএমইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এটুআই প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক, এটুআই’র হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম, হেড অব কমিউনিকেশন্স মোহাম্মদ সফিউল আযম, কনসালটেন্ট (একপে) মোহাম্মদ শাহাদাত হোসেন, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অফিসার উছেন অংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..