× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

১৪ জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে জম্মু এবং কাশ্মীর

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২০

করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারতের অনেক রাজ্যেই নতুন করে লকডাউন শুরু হচ্ছে৷ এরই মধ্যেই পর্যটনপ্রেমীদের জন্য কিছুটা হলেও সুখবর মিলছে৷

আগামী ১৪ জুলাই থেকে পর্যায়ক্রমে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে জম্মু এবং কাশ্মীর৷ তবে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম কানুন।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র বিমানে করে যে পর্যটকরা যাবেন, তারাই জম্মু কাশ্মীরে থাকার অনুমতি পাবেন৷ তবে জম্মু কাশ্মীরে পৌঁছনোর আগে হোটেল বুকিং নিশ্চিত করতে হবে৷ বিমানবন্দরে পৌঁছনোর পরই সেই প্রমাণ দেখাতে হবে প্রশাসনকে৷ যতদিন জম্মু কাশ্মীরে পর্যটকরা থাকবেন, ততদিনের বুকিং আগাম করে রাখতে হবে৷ এ ছাড়াও পর্যটকদের ফেরার টিকিটও কনফর্ম করতে হবে।

জম্মু কাশ্মীরে পৌঁছনোর পরই পর্যটকদের আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে৷ জম্মু কাশ্মীরে পৌঁছনোর আগেই হোটেল বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে বেড়ানোর জন্য গাড়ির বুকিংও করে রাখতে হবে৷ এর জন্য জম্মু কাশ্মীর পর্যটন দপ্তরের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে৷ তবে ৬৫ বছরের ঊর্ধ্বে পর্যটকদের এখনই জম্মু কাশ্মীরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ গাইডলাইন না মানলে পর্যটকদের বিরুদ্ধেও বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে৷


এ ক্যটাগরির আরো খবর..