× Banner
সর্বশেষ
ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি

খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার পাঁচটিমামলায় আগামী ১ ডিসেম্বর তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

আদালতে এসব মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল আজ। তবে খালেদা জিয়া অসুস্থ জানিয়ে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রদ্রোহ মামলার বাদী অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী সময় আবেদনের বিরোধিতা করেন। নাশকতার আরো পাঁচ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পালও সময়ের আবেদনের বিরোধিতা করেন।শুনানি শেষে খালেদা জিয়াকে আগামী ১ ডিসেম্বর আদালতে হাজিরের নির্দেশ দেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যে করায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ২৫ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করা হয়। এ ছাড়া বিএনপির ডাকা হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দারুসসালাম থানায় নাশকতার মামলাগুলো দায়ের করা হয়।

চলতি বছরের প্রথম দিকে এসব মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ।পরে গত ৫ এপ্রিল খালেদা জিয়া এই ছয় মামলায় আদালতে হাজির হয়ে জামিন নেন।


এ ক্যটাগরির আরো খবর..