ষড়যন্ত্র, হত্যা, নৈরাজ্য করা বিএনপির ঐতিহাসিক চরিত্র : পরশ

ষড়যন্ত্র, হত্যা, নৈরাজ্য করা বিএনপির ঐতিহাসিক চরিত্র : পরশ

বিএনপি ষড়যন্ত্র, হত্যা, ও নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়। এটাই তাদের ঐতিহাসিক চরিত্র। তাছাড়া বিএনপি এ দেশের মানুষকে উন্নয়ন দিতে পারবে না। সে যোগ্যতা তাদের নেই। তাদের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মানদন্ডও রক্ষা করাও সম্ভব না। বলেছেন যুবলীগের চেয়াম্যান শেখ ফজলে শামস পরশ।

আগামী ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরের জনসভা উপলক্ষে আজ দুপুরে যশোর জিলা পরিষদ মিলনায়তনে যুবলীগের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় তিনি আরো বলেন, তারেক রহমান আন্দোলনের নামে কর্মীদের বিভ্রান্ত করছে। তিনি নিরাপদে বসে থেকে কর্মীদের বিপদগ্রস্ত করছে। প্রকৃত নেতা হলে তার আন্দোলনের সম্মুখ যোদ্ধা হিসেবে থাকা উচিৎ।

এদিকে সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগকে মাঠে ময়দানে গিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। মানুষের সাথে সম্পর্ক গড়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। যাতে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে উচ্ছেদ করা যায়।

সভায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় যশোর, ঝিনাইদাহ, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা ও খুলনা জেলার যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।