× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

জমিজমা সংক্রান্ত বিরোধে উজিরপুরে নিরঞ্জন বাড়ৈর বাড়িতে হামলায় ৫ জন আহত

Kishori
হালনাগাদ: বুধবার, ১ এপ্রিল, ২০২০
নিরঞ্জন বাড়ৈর বাড়িতে হামলা

বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি হিন্দু বাড়িতে হামলা চালিয়ে ৩ নারী সহ ৫ জনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে৷

মঙ্গলবার ( ৩১ মার্চ), বেলা সারে দশটায় উপজেলার কেশবকাঠি গ্রামের বাড়ৈ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মৃত নিরঞ্জন বাড়ৈর স্ত্রী ইদ্রানী বাড়ৈ শোভা (৬৫), তার ছেলে গৌরাঙ্গ বাড়ৈ (৪৫), নিত্যানন্দ বাড়ৈ (৪০), নিকুঞ্জ বাড়ৈর স্ত্রী কল্পনা রানী বাড়ৈ (৪৫), নিত্যানন্দ বাড়ৈর স্কুল পড়ুয়া কন্যা পুঁজা রানী বাড়ৈ (১৪)কে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের অভিযোগে জানাগেছে, স্থানীয় কিছু প্রভাবশালী ভুমিদস্যু মোতাহার মল্লিক ও শহিদ মল্লিকের নেতৃত্তে জিয়াউর রহমান টুটুল, আলমগীর মল্লিক, রুবেল মল্লিক, হাকিম মল্লিক সহ আরো কিছু সন্ত্রাসীরা অবৈধভাবে গায়ের জোরে বাড়ৈর বাড়ির পুকুর থেকে জোর করে মাটি কেটে নিয়ে বাড়ৈ বাড়ির ধানের জমি দখল করে মাটি দিয়ে ভরাট করতে থাকে। এ সময় মৃত নিরঞ্জন বাড়ৈর স্ত্রী শোভা রানী সহ তার ছেলে মেয়ে নাতি নাতনি সহ ভুমিদস্যুদের বাধা দিলে তারা অতর্কিত ভাবে হিন্দু বাড়িতে হামলা চালিয়ে উল্লেখিতদের আহত করে।

এ ঘটনায় উজিরপুর থানা পুলিশকে জানালে এস আই কমল দে ঘটনাস্থল ও হাসপাতালে ভর্তি আহতদেরকে পরিদর্শন করেন।

এ ব্যাপারে ইন্দ্রানী বাড়ৈ শোভার পরিবারের পক্ষ থেকে রাতেই থানায় এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে৷


এ ক্যটাগরির আরো খবর..