× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে দেশজুড়ে ১৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে প্রথম দিনে অনিয়মের দায়ে বহিষ্কৃত হয়েছিল ৬ জন। ফলে দ্বিতীয় দিনে এ সংখ্যা প্রথম দিনের তুলনায় তিনগুণেরও বেশি বেড়েছে। একই সঙ্গে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পেয়ে প্রায় ২৭ হাজারে দাঁড়িয়েছে।

১১টি শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে বৃহস্পতিবার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হয়। এ পরীক্ষায় সারা দেশে ৬ জন বহিষ্কার হয়েছেন। তাদের মধ্যে কুমিল্লা ও যশোর বোর্ডের দুজন করে চারজন এবং চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে একজন করে দুজন।

বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় সারা দেশের ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। অথচ পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ছয় হাজার ৪৪৮ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ৩১৬ জন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে আরবি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২ হাজার ১৫০ জন। দেশের ৭৪১ কেন্দ্রে আরবি প্রথমপত্রের পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৩ হাজার ৮৮২ জন। আর উপস্থিত ছিল ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন। এদিন মাদ্রাসা বোর্ডে মোট তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসি (দাখিল) পরীক্ষায় দেশের ৬৫৩টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ২ হাজার ৩৯৯ জন। এদিন কারিগরি বোর্ডের ইংরেজি-২ বিষয়ের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১ লাখ ২০ হাজার ১৬০ জন। তবে উপস্থিত ছিল ১ লাখ ১৭ হাজার ৭৬১ জন। প্রথম দিনে কারিগরি বোর্ডে কোনো বহিষ্কার না থাকলেও দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জনকে বহিষ্কার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..