পাইকগাছায় ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাইকগাছায় ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাইকগাছায় সিএনজি, অটো রিক্সা ও মোটরসাইকেল চালকদের সচেতন করার লক্ষে ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি জাইকা এর সহায়তায় উপজেলা পরিষদ সোমবার ও মঙ্গলবার দুই দিন ব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে প্রশিক্ষণে রিসোস পার্সোন হিসেবে আলোচনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।

প্রশিক্ষণে ভাচুর্য়ালী যুক্ত হয়ে আলোচনা করেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একে আজাদ হোসেন। আলোচনা করেন, জাইকা প্রকল্পের ইউডিএফ আজিজুর রহমান, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি এইচএম শফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ।

বক্তব্য রাখেন, নিসচা সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, প্রভাষক বজলুর রহমান ও মোসলেম উদ্দীন দয়াল। প্রশিক্ষণে ১২০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।