× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় প্রেমিক যুগলের আত্মহত্যা 

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
প্রেমিক যুগলের আত্মহত্যা 

পাইকগাছায় আত্মহত্যার মাধ্যমে প্রেমজ সম্পর্ক সমাপ্ত করলো ব্রজ ও প্রিয়াঙ্কা নামের এক প্রেমিক যুগল।
তারা দু’জনই বুধবার সন্ধ্যার পরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যাকারী ব্রজ পাশ্ববর্তী কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে নোয়ানী গ্রামের জয়দেব মন্ডলের ছেলে ও প্রিয়াঙ্কা উপজেলার গড়ইখালী ইউনিয়নের পরিতোষ মন্ডলের মেয়ে।
ব্রজ গড়ইখালীর হোগলার চকে তার মামার বাড়ি থেকে লেখাপড়া করতো। লেখাপড়া সূত্রে প্রিয়াঙ্কার সাথে ব্রজ’র প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। তারা দু’জনই এইচএসসি পরীক্ষার্থী।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি প্রিয়াঙ্কার অনত্র বিয়ে নিয়ে কথাবার্তা চলছিল। এ নিয়ে ব্রজ ও প্রিয়াঙ্কার মধ্যে ঝগড়া ও মনোমালিন্য সৃষ্টি হয়। যার জের ধরে প্রেমিকা প্রিয়াঙ্কা বুধবার সন্ধ্যার পরে প্রেমিক ব্রজ’র ফেসবুক মেসেঞ্জারে বিদায়ী ম্যাসেজ দিয়ে নিজ বসত ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রেমিকার মৃত্যুর খবর শুনে ব্রজ ও বাড়ির পাশে শিরিষ গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তাদের দুজনের আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরে খবর পেয়ে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান থানার ওসি ওবাইদুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..