দা কাশ্মীর ফাইলসের পরিচালককে ওয়াই প্লাস নিরাপত্তা

দা কাশ্মীর ফাইলসের পরিচালককে ওয়াই প্লাস নিরাপত্তা

গোটা ভারতব্যাপী বহুল চলচিত্র ছবি দা কাশ্মীর ফাইলসের পরিচালককে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে। এখন গোটা দেশে সিআরপিএফ বাহিনী বিবেক অগ্নিহোত্রিকে ঘিরে রাখবে। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর। কাশ্মীর থেকে পণ্ডিতদের বিতারন নিয়ে তৈরি এই ছবি ইতিমধ্যে একাধিক রাজ্যে বিনোদন করমুক্ত।

জানা গিয়েছে, ১১ মার্চ মুক্তি পাওয়া এই ছবি ইতিমধ্যে ১০০ কোটি বক্স অফিস সংগ্রহের দোরগোড়ায়। তবে বিজেপি শাসিত একাধিক রাজ্য এবং কেন্দ্রের তরফে এই ছবি প্রচার শুরু হওয়ায় দেশব্যাপী সমালোচনাও শুরু হয়েছে। একটা বাণিজ্যিক ছবির সাফল্য কামনা করে কেন রাষ্ট্রশক্তি উঠেপড়ে লাগবে? এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে সিনে সমালোচকদের মনে।

বিবেক অগ্নিহোত্রি পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী জোশির মতো পরিচিত মুখ। এর আগে তাসখন্ত ফাইল, হেট স্টোরি এবং বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যামের বহুল সমালোচিত ছবিঢ় পরিচালনার দায়িত্বে ছিলেন বিবেক।

এখনও পর্যন্ত হরিয়ানা, ত্রিপুরা, অসম, উত্তরাখণ্ড, গুজরাত, উত্তর প্রদেশ এবং গোয়ায় বিনোদন করমুক্ত ঘোষণা হয়েছে দা কাশ্মীর ফাইলস। পাশাপাশি অসমের সরকারি কর্মীদের এই ছবি দেখতে উৎসাহ দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার। দা কাশ্মীর ফাইলস ছবির টিকিট দেখাতে পারলে মিলবে অর্ধ দিবসের ছুটি। এমনটাই জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।