× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

কিশোর গ্যাংয়ের ১১ সদস্য কারাগারে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ অস্ত্র মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার ‘নিউ নাইন স্টার’ নামের কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে কারাগারে পাঠিয়েছে সিএমএম আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া শুনানী শেষে এ আদেশ দেন। শুনানীকালে আসামী পক্ষের কোন আইনজীবী ছিলনা।

আসামীদের মধ্যে ৯ জন কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধন কেন্দ্র এবং প্রাপ্ত বয়স্ক ২ জনকে কারাগারে পাঠানো হবে।
কারাগারে যাওয়া ১১ সদস্য হলেন, হাবিবুর রহমান দাড়িয়া (৩০), নজরুল ইসলাম (২৭), ফয়সাল আহম্মেদ (১৭), রাকিবুল হাসান (১৬), রমজান আলী (১৭), বাবু মিয়া (১৭), শাহীন হাওলাদার (১৫), তুহিন ইসলাম (১৫), মাহমুদ হীরা (১৫), রনি ইসলাম (১৫), সাগর হোসেন (১৬)।

এর আগে গত ১৫ জুলাই তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা থেকে এদের গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি শট গান, ৪ রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। ওই ঘটনায় তুরাগ থানায় একটি মামলা করে র‌্যাব।

র‌্যাব জানায়, ২০১৭ সালের দিকে উত্তরা এলাকায় ‘নাইন স্টার’ নামে একটি কিশোর গ্যাং সক্রিয় ছিল। আদনান হত্যাকাণ্ডে জড়িত থাকায় এ গ্রুপের সদস্যদের আইনের আওতায় আনা হলে সেটি বিলুপ্ত হয়ে যায়। তুরাগ এলাকায় আধিপত্য বিস্তারের জন্য সম্প্রতি ‘নিউ নাইন স্টার’ গ্যাং আত্মপ্রকাশ ঘটে। তারা এলাকায় আধিপত্য বিস্তারের জন্য সংঘর্ষ, চুরি, ছিনতাই, দ্রুত গতিতে গাড়ি ও মোটর সাইকেল চালানো থেকে শুরু করে নানা অপকর্ম করে যাচ্ছিলো।

তাদের নিজস্ব লোগো রয়েছে, যা তারা দেয়াল লিখন ও ফেসবুকে ব্যবহার করে। ফেসবুকে এক গ্রুপ অন্য গ্রুপকে হুমকি দিয়ে স্ট্যাটাস দেয়। পরস্পরের আইডি হ্যাক করার চেষ্টা করে এবং গ্যাংয়ের ওপর নির্মিত বিভিন্ন পশ্চিমা চলচ্চিত্র অনুসরণ করে। নতুন করে গ্রুপে আসা সদস্যরা সবাই স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত।


এ ক্যটাগরির আরো খবর..