খাবার হোটেলগুলিতে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও খাবার পরিবেশন

প্রানতোষ তালুকদারঃ ঢাকার বাংলাবাজারের খাবার হোটেলগুলিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রান্না ও খাবার পরিবেশন করে চলছেই খাবার হোটেলের মালিকরা।

ক্যাফে মায়ের দোয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট, ৪৪/৪৫, নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০-তে গিয়ে দেখলাম নোংরা পরিবেশে খাবার রান্না করছেন এবং লোকজনকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাওয়াচ্ছেন। ওদের হোটেলে গ্যাস নেই; বাহির থেকে (লালকুঠি)’র পাশের একটি বিল্ডিং এ নোংরা পরিবেশে খাবার রান্না করছে এবং ফ্রিজে রাখা বাসি মশলা, মাছ, মাংস দিয়ে রান্না করে লোকজন খাওয়াচ্ছে।

লোকজনের মুখে জানা গেল কয়েক মাস আগে ক্যাফে মায়ের দোয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট এ মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট এসে হোটেল এর মালিককে জরিমানা করে হুসিয়ার করে দিয়েছিলেন যে নোংরা খাবার আর যেন পরিবেশ না করে। তবুও ক্যাফে মায়ের দোয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর মালিক কারো কথা শুনছেন না। নোংরা খাবার ও নোংরা পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করে চলছেই।

পাশের বাংলাবাজার হোটেল এ একই অবস্থা নোংরা পরিবেশে খাবার পরিবেশন করছেন। খায়ের হোটেল এন্ডরেস্টুরেন্ট, ২৭/৩ নর্থব্রুক হল রোড, একই অবস্থা নোংরা পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করছেন।

সালাম হোটেল, ৬৫, নর্থব্রুক হল রোড (পাতলাখান লেন), ঢাকা-১১০০-তে আরও খারাপ ও নোংরা পরিবেশে রান্না ও খাবার পরিবেশেন করছেন।

উল্লেখিত খাবার হোটেলগুলি এবং ঢাকা শহরের আনাছে-কানাচে অনেক খাবার হোটেল নোংরা পরিবেশে খাবার রান্না করছে এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশন করছেন। এভাবে চলতে থাকলে দিন দিন মানুষ ঐসব নোংরা খাবার খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হবেন এবং হচ্ছেন। তাই খাবার হোটেলগুলিতে প্রতি সপ্তাহে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদারকি করলে হয়তো মানুষের সচেতনতা বৃদ্ধি পেত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।