প্রানতোষ তালুকদার : জেলা প্রশাসকের অফিসের অধীনে সম্পত্তির পর্চা উঠাতে গিয়ে মাসের পর মাস ঘুরে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
ঢাকা জেলা প্রশাসকের অফিসে মোঃ আবুল হোসেন নামে এক ব্যক্তি সম্পত্তির পর্চা তুলতে যায়। সম্পত্তির পর্চা তুলতে গেলে সে হয়রানির শিকার হয়।
ঢাকা জেলা প্রশাসকের .৫৫নং রুমের প্রতিটি লোকই পর্চার তদবিরে জড়িত। ৫৫নং রুমের সামনে ৫/৭ জন দালাল বসে থাকে। ১০৭নং রুমের এক মহিলা ও দাড়িওয়ালা একজন লোক ছাড়া সবাই তদবিরে জড়িত। ১১৬নং রুমও দেখছি একই কাজ শুরু করছে। তাদের হাতে কিছু টাকা ধরিয়ে দিলেই মনে হয় পর্চা ডেলিভারী পাওয়া যায়।
নওরোজ সাহিত্য সম্ভার। বিশিষ্ট শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলীর বড় ছেলে ইফতেখার রসুল জর্জ মোঃ আবুল হোসেনকে ৪৬নং বাংলাবাজারের চারটি পর্চা তোলার জন্য দায়িত্ব দেয়। মোঃ আবুল হোসেন অনলাইনে আবেদন করে প্রায় ছয় মাস ঘোরাঘুরি করে দুটি পর্চা ডেলিভারি পেয়েছে; আর দুটি পর্চা ডেলিভারী দিতে অসৎ কর্মচারিরা তাল-বাহানা করছে। ৪ ফেব্র“য়ারি সূত্রাপুর মৌজার এসএ-৭১৩, সূত্রাপুর-ঢাকা মৌজা সিএস-২৩৯৪, এ দুটি ডেলিভারী আনতে গেলে ১১৬ নম্বরে দায়িত্বরত ডেলিভারীম্যান জায়গার দলিল দেখানোর জন্য বলেন, আবুল হোসেন পূর্বে একই সম্পত্তির দুটি পর্চা ডেলিভারি পেয়েছে জানাইলে, এখন আবার কেন দলিলের কথা বলছেন? আবুল হোসেন বলেন যে ডিসি সাহেবের কাছে নালিশ দিতে হবে নাকি। ঐ ডেলিম্যান বলল, নালিশ দেন গিয়ে, নালিশ দিয়ে যা করতে পারেন করেন গিয়ে। ডেলিভারীম্যানের ব্যবহারে বোঝা যাচ্ছে সে কাউকেও পরোয়া করে না এবং কারো অধীনে যে চাকরি করে তা মনে হচ্ছে না। সে নিজেই সর্বেসর্বা।
সাধারণ মানুষ জেলা প্রশাসকের পর্চা অফিসে পর্চা তুলতে গেলে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। ৫৫নং রুমের সামনে ৫/৭ জন দালাল বসে থাকে। তারা পর্চা তোলার কাজে ব্যস্ত। ৫৫নং রুমের প্রতিটি লোকই পর্চার তদবিরে জড়িত। ১০৭নং রুমের এক মহিলা ও দাড়িওয়ালা একজন লোক ছাড়া সবাই তদবিরে জড়িত। ১১৬নং রুমও দেখছি একই কাজ শুরু করছে। তাদের হাতে কিছু টাকা ধরিয়ে দিলেই মনে হয় আবুল হোসেনের পর্চা দুটি ডেলিভারী পাওয়া যেত।
প্রজাতন্ত্রের কর্মচারি হয়ে প্রজাদের টাকা ভোগ করে। কিন্তু প্রজাদের সাথে কিভাবে আচার-আচরণ কথাবার্তা বলতে হয় তা ওরা বোঝে না। মানুষ নির্বিঘ্নে যাতে সম্পত্তির পর্চা পেতে পারে সেজন্য জেলা প্রশাসকের মনিটরিং সেল গঠন করা দরকার বলে আমি মনে করি। জমির মালিকানা দলিল লাগবে তারপর তারা পর্চা ডেলিভারি দিবে। যারা ক্রয় করবে তারা দলিল দিবে কিভাবে? তারা তো যাচাই-বাছাই করার জন্য পর্চা তুলবে। এ ধরনের বাধ্যবাধকতা থাকলে জেলা প্রশাসকের স্বাক্ষরিত সাইনবোর্ড লাগানো উচিত। জেলা প্রশাসকের অফিসের যারা পর্চার তদবিরে জড়িত নিরপেক্ষ তদন্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।