× Banner
সর্বশেষ
৩০ বছর পর গোবিন্দর কষ্টের কথা প্রকাশ ‘টক্সিক’-এর ট্রেলারে ‘অ্যানিমেল’ ছবির রণবীর কাপুরের মিল দেখছে নেটিজেনরা আজ সোমবার (১০ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী বাড়ি বিক্রি না করায় বৃদ্ধ দম্পতির চলাচলে বাধা” মই দিয়ে চলাচল দম্পতির মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ একসঙ্গে ৫ সন্তান জন্ম, বাঁচল মাত্র একজন শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন

​কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, উপজেলা সমাজসেবা অফিসার সাধন বল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান মোল্যা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস ও
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর ইসিসিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার প্রবাল সাহা অর্ক বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, নারী ও শিশুদের ওপর যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতন রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিশেষ করে গ্রামাঞ্চলে বাল্যবিয়ে ও পারিবারিক নির্যাতন প্রতিরোধে জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কোনো স্থানে নারী বা শিশু নির্যাতনের ঘটনা ঘটলে তা দ্রুত প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
সভায় সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে কঠোর আইনি এবং সামাজিক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..