× Banner
সর্বশেষ
বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল – স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার  মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার

নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে মান্দা উপজেলায় ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার স্বামী পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি দল মান্দা উপজেলার গণেশপুর সেকিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, গণেশপুর সেকিপাড়া (বিলের পাশে) এলাকায় স্বামী-স্ত্রী মিলে তাদের বাড়ির সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে সাইদুর রহমান (৪৬) নামে এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি কালো পলিথিন ব্যাগ ফেলে বিলের মধ্যে দৌড়ে পালিয়ে যান।
পরে ওই পলিথিন ব্যাগ তল্লাশি করে ১০×৪০ পাতায় মোট ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় সাইদুর রহমানের স্ত্রী রাশেদা বেগম পালানোর চেষ্টা করলে মহিলা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।
 রাশেদা বেগমের কাছে থাকা চাবি দিয়ে ট্রাংকের তালা খুলে আরও ২৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোট ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটের পাশাপাশি মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পলাতক সাইদুর রহমানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..