সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে মৎস্য খাতে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বিআরডিবি মিলনায়তে এ ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিআরডিবি’র আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিআরডিবির আওতাভুক্ত সমিতির সদস্যদের মাঝে এ ঋণের টাকা প্রদান করা হয়। ৫টি সমিতির ১১০ জন সদস্যকে ৩৪ লক্ষ ৪০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এক বছরের মধ্যে স্বল্প লাভের এ ঋণ পরিশোধ করতে হবে। ঋণ বিতরণ করেন, বিআরডিবি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ^জিৎ কুমার ঘোষ ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোসলেম উদ্দিন।


