কোটি টাকার ব্রিজের নির্মাণ হলেও জনগনের কোন কাজে আসছে না

কোটি টাকার ব্রিজের নির্মাণ হলেও জনগনের কোন কাজে আসছে না

বরিশালের আগৈলঝাড়ায় কোটি টাকার উপরে ব্রিজ নির্মাণ কাজ শেসৈ হলেও ওই ব্রিজের সংযোগ সড়কে মাটি ভরাট না করায় ওই ব্রিজ কোন কাজেই আসছে না।

জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোলাদধোয়া খালের উপর ২০২৩ সালের ১২ এপ্রিল ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডারে মুলাদী উপজেলার বান্দ রোডের মেসার্স পাপ্পু এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়।

ঠিকাদারী প্রতিষ্ঠান ২০২৩ সালের ৬ আগস্ট ব্রিচ নির্মাণ কাজ শুরু করে ঢালায়ের কাজ শেষ করলেও দুই পাশের সংযোগ সড়কে মাটি খরাট না করায় বর্তমানে কোটি টাকার ব্রিজ কোন কাজেই আসছে না জনগনের।
ব্রিজের গোড়ায় মাটি ভরাট না করায় ওই কোটি টাকার ব্রিজ দিয়ে কোন লোকজন চলাচল করতে পারছে না। স্থানীয়রা জানান, ওই ব্রিজ নির্মাণ কাজ শেষের পরে যে সময় ছিল তাতে সংযোগ সড়ক নির্মাণ করা যেত। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান গাফিলাতি করেই গোারায় মাটি ভরাট করেনি।

ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মো. বাদল হোসেন বলেন, আমার প্রতিষ্ঠানের নামে কাজ হলেও আমি কাজ করতে পারিনি। আমার কাছ থেকে জোর করে আওয়ামী লীগের সময় স্থানীয় আওয়ামী লীগের লোকজন কাজটি নিয়েনিছিল। তারা ব্রিজের কাজ করলেও গোড়ায় কেন মাটি খরাট জকরেনি তা পিআউও অফিস বলতে পারবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।