× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

মাদকের স্বর্গ রাজ্যে নেই মাদক বিরোধী অভিযান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
মাদকের স্বর্গ রাজ্যে নেই মাদক বিরোধী

দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারীর বাড়ি বরিশালের গৌরনদীতে। এ জন্য গৌরনদীকে বলা হয় মাদকের স্বর্গ রাজ্যে। মাদকের স্বর্গ রাজ্য উপাধী পেলেও দীর্ঘ এক বছরেও অধিক সময় ধরে এ উপজেলায় বড় ধরনের কোন মাদক বিরোধী অভিযান পরিচারিত হয়নি। যে কারনে বীরদর্পে মাদক বিক্রি করে যাচ্ছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। বর্তমানে মাদকের ভয়াল থাবা শহর ছাড়িয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছে গেছে। ফলে হাত বাড়ালেই মিলছে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের মত মাদক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার খাঞ্জাপুর, বার্থী, চাঁদশী, মাহিলাড়া, বাটাজোর, নলচিড়া ও সরিকল ইউনিয়নের বিভিন্ন মাদক স্পটে বিক্রেতারা হরদম মাদক বিক্রি করে যাচ্ছে। পৌর এলাকার টরকী বাসষ্ট্যান্ড, গৌরনদী বাসষ্ট্যান্ড, বন্দর, কসবা, কাসেমাবাদ, হরিসেনা, উত্তর বিজয়পুর, দক্ষিণ বিজয়পুর, টিকাসার, দিয়াশুর এলাকার স্পটগুলোতেও মাদক বিক্রি হচ্ছে। অপরদিকে গৌরনদীর সীমান্তবর্তী সরিকল ইউনিয়নের পার্শ্ববর্তী জাহাঙ্গীর নগর ইউনিয়ন থেকে চিহ্নিত মাদক কারবারিরা সরিকলে মাদক বিক্রি করে আসছে। এছাড়াও উপজেলার পূর্ব মাহিলাড়া, দক্ষিণ মাহিলাড়া ও বার্থী ইউনিয়নের গাইনের পাড় এলাকায় গাঁজা বিক্রির খবর জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে, মাদকের বড় ধরনের ডিলাররা ধরা ছোয়ার বাইরে থেকে খুচরা বিক্রেতাদের দিয়ে মাদক বিক্রি করে যাচ্ছে। আবার অনেক ডিলার এলাকায় না থেকেও তরুন-যুবকদের মাদক বিক্রির কাজে নিয়োজিত করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাদক বিক্রি করে অল্পতে ভাগ্য বদলের আশায় এসব তরুন-যুবকরা অন্ধকারের চোরাগলিতে পা বাড়িয়ে নিজেরা যেমন বিপদগামী হচ্ছে তেমনি পরিবারগুলোকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

মাদক ছেড়ে আলোর পথে আসা একাধিক ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দীর্ঘ বছর ধরে এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারীর খেতাব পেয়েছেন কটকস্থল গ্রামের মজিবর রহমান মাঝির ছেলে হীরা মাঝি। এরইমধ্যে গ্রেপ্তার হয়ে একাধিকবার জেলও খেটেছেন। তবে মাদক ব্যবসা থেকে ফিরে না এসে আরো বেপরোয়া হয়েছেন। গত ৫ আগষ্টের পর লোক চক্ষুর অন্তরালে চলে গেলেও পূর্বের চেয়ে তার মাদক ব্যবসা আরো জমজমাট হয়ে উঠছে।

সূত্রটি জানিয়েছে, হীরা মাঝির অধীনে শতাধিক সাব ডিলার এলাকায় ইয়াবা-ফেনসিডিলি সাপ্লাই দিচ্ছে। এসব সাব ডিলারের অধীনে আবার অসংখ্য খুচরা বিক্রেতা রয়েছে। যারা ঘুরে ঘুরে মাদক সেবীদের হাতে মাদক পৌঁছে দিচ্ছে। আর এসব মাদকের ভয়াল থাবায় ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ। তবে অপর একটি সূত্রের দাবী বর্তমানে গৌরনদীতে হীরা মাঝির চেয়েও বড় মাদক ব্যবসায়ী রয়েছে। তারা প্রশাসনের ধরা ছোয়ার বাইরে থেকে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছেন।

এবিষয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারমিন সুলতানা রাখী বলেন, মাদক বিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া। হয়তো পারিপার্শিক কারনে মাদক বিরোধী অভিযান একটু ঢিলেঢালা


এ ক্যটাগরির আরো খবর..